সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : যশোর

এমপি ডাঃ মোঃ তৌহিদুজ্জামান

চৌগাছায় চেক বিতরণ অনুষ্ঠানে


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-06-16 11:00
চৌগাছায় চেক বিতরণ অনুষ্ঠানে
চৌগাছায় চেক বিতরণ অনুষ্ঠানে এমপি ডাঃ মোঃ তৌহিদুজ্জামান

চৌগাছায় গরীব, অসহায় ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুচিন্তিত, মেধা ও নিজস্ব দক্ষতা দিয়ে দেশকে পরিচালনা করছেন। আমাদের দেশকে উন্নত বিশে^ সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্টা করার আপ্রাণ চেষ্টা অব্যহত রেখেছেন। তিনি মেধাবী তরুণদের এগিয়ে নিতে চাচ্ছেন। তাই সকল শিক্ষার্থীকে মন দিয়ে লেখাপড়া করতে হবে। নিজেই ঠিক করতে হবে ভবিষ্যতে তুমি কি হতে চাও। সেই লক্ষ্যে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, জেলা আওয়ামী যুবলীগ নেতা আজহার আলী, ঝিকরগাছা উপজেলার সাবেক আওয়ামী যুবলীগ নেতা সাজ্জাদ নূরুল হক বিন্তু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলসহ অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে সংসদ সদস্য ১৫ জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে ৫ হাজার টাকার চেক বিতরণ করেন।

এর আগে সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের আকস্মিক মৃত্যু সংবাদে পাতিবিলা ইউনিয়নের তেঘরি গ্রামে ছুটে যান। সেখানে শোক সন্তোপ্ত পরিবারকে শান্তনা দেন ও সমবেদনা জানান। একই সাথে নামাজে জানাজায় অংশ গ্রহন করেন। নামাজে জানাজা শেষে সংসদ সদস্যের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসর ও থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।