সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : যশোর

চৌগাছায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দেয়াল লেখন


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-08-12 05:00
চৌগাছায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দেয়াল লেখন
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দেয়াল লেখন

চৌগাছায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও দেয়ালে নানা ধরনের  স্লোগানে , জাতীয় পাতাকা এঁকেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। সোমবার পৌরসদর ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। সকাল থেকেই তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে মেধার জয়ে তরুনদের বিজয়ের জয়গান লেখেন। একই সাথে তারা চৌগাছার গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালন করেছেন ট্রাফিক পুলিশের। শিক্ষার্থীরা গত চার পাঁচ দিন ধরে যে কার্যক্রম অব্যহত রেখেছে তাতে আনন্দিত উল্লসিত উপজেলার সর্বস্তরের মানুষ।

রংতুলির কার্যক্রমে অংশ নেয়া শিক্ষার্থী রাশেদুল ইসলাম রীতম বলেন, এই আন্দোলন আমাদের একত্রিত করা শিখিয়েছে। ভবিষ্যতে দেশের যে কোন সংকটময় মুহুর্তে আমরা শিক্ষার্থীরা এক হয়ে দেশের স্বার্থে কাজ করতে পারব বলে আমার বিশ্বাস। ইডেন কলেজের শিক্ষার্থী তাহসিন আক্তার স্বপ্নিল বলেন, বিজয়ের আনন্দ দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা দেয়াল লিখনের কাজ হাতে নিয়েছি। সাথে সাথে বিভিন্ন স্লোগানে এলাকাবাসির মধ্যে ছড়িয়ে দেয়া হবে, যেন তারা নিজেরা সচেতন হয়।
এ সময় শিক্ষার্থী বাছিন আহমেদ, এসানুল দেওয়ান ঐশিক, সাদমান সৌভিক, আজিজুর রহমান সোহান, তানজিমা রহমান ফার্ণি, ঈতিশা আক্তার ইমা, সোহানা ইসলাম মাহা প্রমুখ উপস্থিত ছিলেন।