সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

শর্টকাটে কোথাও পৌঁছানো যায় না: জান্নাতুল পিয়া


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-20
শর্টকাটে কোথাও পৌঁছানো যায় না: জান্নাতুল পিয়া


২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন জান্নাতুল ফেরদৌস পিয়া। মডেলিং, অভিনয়, উপস্থাপনা—এর পাশাপাশি তিনি একজন সফল আইনজীবী। সম্প্রতি তিনি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪-এ "দশক সেরা মডেল" খেতাবে ভূষিত হয়েছেন।

এই অর্জন প্রসঙ্গে এবং নতুনদের জন্য পরামর্শ দিতে গিয়ে পিয়া গণমাধ্যমকে বলেন, "শর্টকাটে কোথাও পৌঁছানো যায় না। এমন ভাবনা করাটাও সঠিক নয়।" তিনি নতুন প্রজন্ম, বিশেষত মেয়েদের উদ্দেশ্যে বলেন, "গ্ল্যামার বেশিদিন থাকে না। তাই পড়াশোনা এবং নৈতিকতার গুরুত্ব অপরিসীম। কোনটা ভালো বা খারাপ তা নিজের বিবেচনা ও বিচারবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। শর্টকাটে সফলতার চিন্তা বাদ দিতে হবে।"

তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন, "আমি একজন মা, ব্যবসায়ী, আইনজীবী, মডেল এবং উপস্থাপিকা। এতকিছু করতে পেরেছি কারণ আমি প্রতিনিয়ত নিজের দক্ষতা বাড়িয়েছি। কাজ করতে করতে শিখেছি। স্কিল অর্জন ছাড়া সফলতার আশা করা উচিত নয়। আর জীবনে ক্যারিয়ারই সবকিছু নয়, পরিবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মনে করেন বিয়ে করলে বা সন্তান হলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তারা ভুল ভাবেন। ক্যারিয়ার নিয়ে সারাজীবন ব্যস্ত থাকতে থাকতে একসময় বুঝবেন, পরিবার ছাড়া পাশে কেউ থাকে না।"

পেশা ও ব্যক্তিজীবনের ভারসাম্য কীভাবে বজায় রাখেন, এমন প্রশ্নের উত্তরে পিয়া বলেন, "আমার ক্ষেত্রে সমস্যা হয় না। সাধারণত মানুষ দিনে ৮-৯ ঘণ্টা কাজ করে, আর আমি ১৬-১৭ ঘণ্টা কাজ করি। প্রতিদিন শুটিং থাকে, সন্তানকে সময় দিতে হয়—সব মিলিয়ে কাজের চাপ বেশি। তবে আমি এতে খুশি, কারণ আমি জানি শর্টকাট বলে কিছু নেই।"

পিয়ার ক্যারিয়ারের নানা সাফল্যের মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা জয় এবং মিশরে ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেলের খেতাব অর্জন। এছাড়া, ২০১২ সালে তিনি চলচ্চিত্র চোরাবালিতে ‘সুজানা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। একই বছর শিরোনামহীন ব্যান্ডের মিউজিক ভিডিও আবার হাসিমুখ–এ উপস্থিতি দিয়ে আলোচনায় আসেন।

লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করা পিয়া বর্তমানে দেশের উচ্চ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত। সবগুলো ক্ষেত্রেই তার অদম্য পরিশ্রম আর পেশাদারিত্বের ছাপ স্পষ্ট।