সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

কাঁদতে কাঁদতে শুটিং ছেড়ে বেরিয়ে যান ‘শাবানা আজমি’


ইসময় বিনোদন ডেস্ক

eshomoy.com || 2025-05-31
কাঁদতে কাঁদতে শুটিং ছেড়ে বেরিয়ে যান ‘শাবানা আজমি’
ফাইল ছবি |ইসময়|

শাবানা আজমি হিন্দি ছবির কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে একজন। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পাঁচটি ন্যাশনাল অ্যাওয়ার্ড তার ঝুলিতে, যা একটি রেকর্ডও বলা যায়। তবে বলিউডে কাজ করতে গিয়ে তাকেও ‘অপমানিত’ হতে হয়েছে। সেই অপমান এতটাই ছিল যে তিনি সেট ছেড়ে সোজা বাড়ি চলে যান এবং সিদ্ধান্ত নেন, আর বলিউডে কাজ করবেন না।

১৯৭৭ সালের কথা, শুটিং চলছিল ‘পারবারিশ’ ছবির। এই ছবির পরিচালক ছিলেন মনমোহন দেশাই। ছবির একটি গানের শুটিং চলছিল মুম্বাইয়ের স্টুডিওতে। নৃত্য নির্দেশক কমল নাচের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। দৃশ্যে ছিলেন শাবানা আজমি ও নিতু সিং। এরপরই শুরু হয় সমস্যা।

সম্প্রতি একটি পডকাস্টে শাবানা আজমি সেই দিনের কথা স্মরণ করে বলেন, “আমি ভালো ডান্সার নই, তাই বারবার অনুরোধ করেছিলাম একটু রিহার্সাল করলে ভালো হতো। তবে কমল মাস্টার জানান, হাততালি দেওয়া ছাড়া কিছু করার নেই।”

তিনি বলেন, “নাচের সেই দৃশ্যের সময় আমার এক হাতে বন্দুক, অন্য হাত কোমরে ছিল। সেই অবস্থায় প্রতিটি বিটে স্টেপ করতে হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। আমি শান্তভাবে কমল মাস্টারকে অনুরোধ করি, এই স্টেপটা কি একটু বদলানো যাবে? তখন তিনি হঠাৎ লাইট-সাউন্ড বন্ধ করে, সবাইকে জড়ো করে বললেন, ‘দেখুন, এখন শাবানা আজমি কমল মাস্টারকে বলে দেবেন কী স্টেপ হবে!’ তারপর বলেন, ‘দেখাও কী স্টেপ করতে হবে দেখাও!’”

ঘটনাচক্রে সেদিন পরিচালক মনমোহন দেশাই সেটে ছিলেন না। শাবানা আজমি কাঁদতে কাঁদতে কস্টিউম পরে খালি পায়ে হেঁটে বাড়ি ফিরে যান। তিনি বলেন, “রাস্তা দিয়ে লোক দেখছে আমি অঝরে কাঁদছি। আমি সেদিন ঠিক করি বলিউডে আর কাজ করব না। আজও দিনটা স্পষ্ট মনে আছে।”

প্রসঙ্গত, ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘পারবারিশ’ ছবিটি সুপারহিট হয়। ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, নিতু সিং ও শাম্মি কাপুর।

জেএইচ/ইডি