সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বাগেরহাট

ফকিরহাটে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান


আজিজুল গাজী, স্টাফ রিপোর্ট।

eshomoy.com || 2025-08-19 16:11
ফকিরহাটে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান
ফকিরহাটে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ক্লাব প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা মন্ডল, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কাজী কবির উদ্দিন এবং সাবরিনা আক্তার।
এ সময় আমড়া ৬০, কাঠাল ৩০, জলপাই ৩০, ক্যাফল ৪০, আমলকি ২৫, চালতা ৪০, বরই ২০, মেহগনি ২০, লেবু ৪০ ও রেইনট্রি ৩৫টি সহ মোট কয়েকশতাধিক চারা রোপণ করা হয়।
চারা গাছগুলো ফকিরহাটের সাতশৈয়া আনসার ভিডিপি ক্লাব ও সাধের বটতলা আনসার ভিডিপি ক্লাব প্রাঙ্গণে রোপণ করা হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা মন্ডল জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ প্রকৃতি গড়ে তুলতে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।