সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বাগেরহাট

ফকিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগে মহিলা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন


আজিজুল গাজী, স্টাফ রিপোর্ট।

eshomoy.com || 2025-09-12 18:02
ফকিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগে মহিলা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
ফকিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগে মহিলা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাটের ফকিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগে ইউপি মহিলা সদস্যা শিউলির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে সদর ইউনিয়নের সিংগাতী জামে মসজিদের মুসল্লী ও গ্রামবাসীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ আল মামুন অভিযোগ করে বলেন, শিউলী দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় কাজে লাগিয়ে মানুষের জমি দখলসহ মামলা-মোকদ্দমার ভয়ভীতি দেখিয়ে আসছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি স্বামী জিয়া ও ছেলেদের নিয়ে মসজিদের জায়গা দখল করে রেখেছেন। এমনকি একসময় খুতবার সময় মসজিদের ইমাম সাহেবের ওপরও হামলা চালানো হয়েছিল।
এক মুসল্লি অভিযোগ করেন, শিউলী প্রায় ১৭-১৮ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে মসজিদের জমি দখল করে রেখেছেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়। বক্তারা আরও জানান, আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বিএনপির পরিচয়ে চলাফেরা করছেন।
বক্তারা শিউলির দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, “মসজিদের জমি নিয়ে আর কোনো বিশৃঙ্খলা আমরা চাই না। মসজিদ সবার, মসজিদের জমি দখল মানে মানুষের ঈমান-আকিদার ওপর আঘাত।”
এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগ এবং শিউলির পাল্টা বক্তব্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পরে গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল বের করে শিউলির বিচারের দাবি জানান।