সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : বাগেরহাট

নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে দুর্যোগের মুখে জেলেরা 


নাজমুল ইসলাম - শরণখোলা, বাগেরহাট

eshomoy.com || 2023-07-27 12:04:45
নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে দুর্যোগের মুখে জেলেরা 

দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েই দুর্যোগের মুখে পড়েছেন জেলেরা। বৈরী আবহাওয়ায় সোমবার (২৪জুলাই) রাত থেকেই ঝড়ো বাতাস শুরু হয়েছে। বঙ্গোপসাগর চারদিন ধরে উত্তাল রয়েছে। উপকূলেও দমকা বাতাস এবং হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছেএর প্রভাবে। 


৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ২৩ জুলাই রাত থেকে ইলিশ আহরণে সাগরে ছুটতে শুরু করে ফিশিং ট্রলারের বহর। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গভীর সাগরে ইলিশ আহরণে নামতে পারেনি কোনো ট্রলার। 

এদিকে, সাগর অশান্ত থাকায় বাগেরহাটের শরণখোলা ও উপকূলের শত শত মাছধরা ট্রলার সাগর ছেড়ে সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। অনেক ট্রলার ফিরে এসেছে নিজ নিজ এলাকাতে।  তবে, কিছু কিছু ট্রলার ঝুঁকি নিয়ে সাগর কিনারার অগভীর এলাকা ও নিরাপদ দূরত্বে থেকে মাছ ধরছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবি নেতা ও মহাজনরা। 

শরণখোলার সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, দীর্ঘ ৬৫ দিন পর লাখ লাখ টাকা খরচ করে সাগরে ট্রলার পাঠিয়েও জাল ফেলা সম্ভব হয়নি। বর্তমানে সাগর খুবই অশান্ত। কোনো ট্রলারই গভীর সাগরে যেতে পারেনি। বেশ কিছু ট্রলার জাল ফেলতে না পেরে শরণখোলার ঘাটে ফিরে এসেছে। তবে কিছু ট্রলার অগভীর এলাকায় নিরাপদ দূরত্বে থেকে মাছ ধরার খবর শোনা গেছে।

আবুল হোসেন জানান, শরণখোলায় সমুদ্রগামী ট্রলারের সংখ্যা তিন শতাধিক। এর মধ্যে দেড় শতাধিক ট্রলার প্রথমবার সাগরে রওনা হয়ে যায়। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় সেসব ট্রলার উপকূলের পাথরঘাটা, মহিপুর, এবং সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতির স্টেশনের কাছকাছি আশ্রয় নিয়েছে। এসব স্থানে অন্যান্য এলাকারও শত শত ট্রলার অবস্থান করছে। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। যে কারণে গভীর সাগরে জেলেরা যেতে পারছেন না। পাসধারী কোনো ট্রলার বা জেলে সুন্দরবনে আশ্রয় নিলে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। 

এসিএফ জানান, ২৩জুলাই থেকে সাগরের নিষেধাজ্ঞা উঠে গেছে। সুন্দরবনে মাছ ধরায় এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সুন্দরবনে আগামী ৩১ অক্টোবরের পর থেকে শুরু হবে মাছ শিকার। 

ই-সময়/না.ই/এমআরএম