সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী পবিত্র ওরশ শরীফ উপলক্ষে নরসিংদীতে বাংলাদেশ সুপ্রিম পার্টির নরসিংদী জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নরসিংদী পশ্চিম দত্ত পাড়া আনজুমানে রহমানীয়া মইনিয়া মাইজভাণ্ডারীয়া খানকা শরীফে বাংলাদেশ সুপ্রিম পার্টি নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাজাহান মিয়ার সার্বিক সহযোগিতায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী সহ বাংলাদেশ সুপ্রিম পার্টির সকল সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তৌহিদুল ইসলাম সোহাগ।