সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : নরসিংদী

নরসিংদীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত-৩


আমিনুর রহমান সাদী

eshomoy.com || 2024-04-07
নরসিংদীতে  ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত-৩

নরসিংদীর শিবপুরের সাধারচরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মীম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায়  আহত হয়েছেন একই পরিবারের আরো তিনজন।  


আজ রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শিবপুরের দক্ষিণ সাধারচরে এ ঘটনা ঘটে।


নিহত মীম আক্তার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ের  চলনা গ্রামের  মোহাম্মদ আলীর মেয়ে।  আহতরা হলো নিহতের বাবা মোহাম্মদ আলী (৪৫), ফুফু মাকসুদা আক্তার (২০) ও চাচা সাইদুল (২৪)। 


জানাযায়, চরসিন্দুর থেকে সিএনজি যোগে নিহত মীম, তার বাবা , ফুফু ও চাচার সাথে ঈদের কেনাকাটা করতে নরসিংদী  আসছিলো। পরে শিবপুরের সাধারচরের এশিয়া মার্কেটের সামনে আসলে বিপরীত দিক থেকে  গাজীপুর মুখি একটি পণ্যবাহী ট্রাক  এর সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়। এসময় আহত হয় মীমের সাথে থাকা স্বজনরা। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে নরসিংদী  ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে আহত তিনজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।


এ বিষয়ে, শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা একজনের মৃত্যুর খবর পেয়েছি। ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক তবে ট্রাক টিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।