সব সময় সব খানে

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : শেরপুর

শেরপুরে ৪টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,১৭ লাখ টাকা জরিমানা

মনিরুজ্জামান মনির, শেরপুর জেলা প্রতিনিধি :

eshomoy.com || 2025-12-19
শেরপুরে ৪টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,১৭ লাখ টাকা জরিমানা

শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শেরপুর  সদর ও শ্রীবরদী উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  ১৮ ডিসেম্বর  (বৃহস্পতিবার)  সকাল থেকে বিকাল পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। । ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও শেরপুর সদর থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালতে নিম্নলিখিত ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

০১। মেসার্স আল আমিন জিগজ্যাগ ব্রিকস-৩, রামকৃষ্ণপুর, শেরপুর সদর, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০২। মেসার্স আর এইচ অটো ব্রিকস-১, মোবারকপুর, শেরপুর সদর, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০৩। মেসার্স সাওদা ব্রিকস, মোবারকপুর, শেরপুর সদর, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০৪। মেসার্স আল আমিন ব্রিকস-২, পূর্বঝিনিয়া, শেরপুর সদর, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,০০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০৫। মেসার্স মা ব্রিকস, তেজারকান্দি, ইন্দিলপুর, শ্রীবরদী, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।