সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সাহিত্য

শেরপুরে বই এর মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত


শ্রাবনী আক্তার শান্তি

eshomoy.com || 2024-03-29
শেরপুরে বই এর মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শেরপুর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে বিভিন্ন কবির বই এর পাঠ উন্মোচন, সাহিত্য আড্ডা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে গাঙচিল সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভাপতি কবি ও সাংবাদিক রফিক মসজিদ এর সভাপতিত্বে এসব অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও কবি সংঘ এর কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম আধার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কবি সংঘ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক, সহকারী অধ্যাপক ড. আব্দুল আলীম তালুকদার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, গাঙচিল উপদেষ্টা ও বিশিষ্ট ছড়াকার নুরুল ইসলাম মনি এবং সিনিয়র কবি রোজিনা তাসমিন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত কবি-সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। এরপর আলোচনা সভায় অতিথিদের বক্তব্য শেষে শেরপুর এর বিশিষ্ট ৬ জন কবির বইয়ের পাঠ উন্মোচন করা হয়।

বইগুলো হলো, হাসান সারাফত এর গল্পগ্রন্থ ‘বহুরূপী’, ছরাকার নুরুল ইসলাম নাযীফ এর ‘বাংলার ছড়া’ এবং শিশুতোষ গল্পগ্রন্থ ‘চার বছরের বুড়ো, আশরাফ আলী চারু’র ‘চার কিশোরের গোয়েন্দাগিরি’ এবং ‘এক ডজন বিদেশি গল্প’, কবি খালিদুর রহমান এর কাব্যগ্রন্থ ‘আমার কলম’, কবি এএম ফিরোজ সম্পাদিত গ্রন্থ ‘কাঠপুতুল’ এবং কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ এর যৌথ কাব্যগ্রন্থ ‘নীল জল দিগন্ত ছুঁয়ে’।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চারুধ্বনী ছড়া পরিষদের সভাপতি মোস্তাফিজুল হক, সাহিত্যালোকের সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লাভলু, মহারশি সাহিত্য পরিষদ এর সভাপতি শামসুল হক শামীম, কবি ও গবেষক ড. আনিসুর রহমান আকন্দ, কবি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মারুফুর রহমান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি ও লেখক নমশের আলম, নাট্যকার হারুন অর রশিদ, কবি প্রভাষক আজাদ সরকার, কবি নাসিম তালুকদার, কবি হামিদা ইয়াসমিন, রুনা ইসলাম, রুবেল খান, রুমেল খান, শফিউল আলম, মোঃ হানজালা, মকবুল হোসেন, আবু রায়হান, সুমন শেখ, কালাম বিন আব্দুর রশিদ, সাংবাদিক কাজী মাসুয, মোহাইনিনুল ইসলাম হুমায়ুন, শফিউল আলম সম্রাট, মনিরুজ্জামান রিপন, জয়ন্ত দেসহ অর্ধশত কবি, সাহিত্যিক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া ও ইফতার মাহফিলে প্রয়াত কবিদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।