সব সময় সব খানে


বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : জামালপুর

নিলক্ষিয়ায় পুষ্টি বিষয়ে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।

eshomoy.com || 2026-11-10
নিলক্ষিয়ায় পুষ্টি বিষয়ে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত

নিলক্ষিয়ায় পুষ্টি বিষয়ে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত


মোঃ আমিনুল ইসলাম, (জামালপুর)


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের (MSP) সদস্যদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা। অনুষ্ঠান পরিচালনা করেন গেইনের কনসালট্যান্ট কানিজা।


সভায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টির উন্নয়ন, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা, পরিবারের খাদ্যতালিকায় বৈচিত্র্য আনা এবং স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাদ্য গ্রহণে মানুষকে উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা,পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), ইউনিয়ন হিসাব সহকারী, মহিলা ইউপি সদস্য, মহিলা গ্রাম পুলিশ, শিক্ষক, স্থানীয় ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি মো. সামিউল হক, বাজার প্রতিনিধি, মহিলা উদ্যোক্তা, সাংবাদিক এবং ইউনিয়ন পর্যায়ের লিড ফার্মারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। শুধু খাদ্যের পরিমাণ নয়, বরং প্রতিদিনের খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে পুষ্টিবিষয়ক সচেতনতা তৈরি করতে হবে।


তারা আরও বলেন, পুষ্টি নিশ্চিত করা শুধু একটি বিভাগের দায়িত্ব নয়। কৃষি, স্বাস্থ্য, প্রাণিসম্পদ, পরিবার পরিকল্পনা, শিক্ষা এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে একত্র করে স্থানীয় পর্যায়ে পুষ্টিবিষয়ক কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব।


সভায় পুষ্টিকর খাদ্য উৎপাদন, নিরাপদ খাদ্য গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দপ্তর ও প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়িয়ে পুষ্টিবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।


এ সময় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টির মান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।