হাতকড়া পরেই দেশে ফিরবেন শেখ হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (৭ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসতে চাইলে গোপনে নয়, প্রকাশ্যেই আসতে হবে। প্রয়োজনে দেশে ফেরার টিকিট দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত সময়ে ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম-খুন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। পলাতকদের হাতকড়া পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও বলেন তিনি।