সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে র‌্যাবের মোবাইল কোর্টে হাসপাতাল-ক্লিনিককে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা, ৮ জনের কারাদণ্ড


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-08-14 10:59
ময়মনসিংহে র‌্যাবের মোবাইল কোর্টে হাসপাতাল-ক্লিনিককে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা, ৮ জনের কারাদণ্ড

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিককে মোট ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা এবং ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিপিএসসি, র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এবং র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে কোতোয়ালী থানার চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

"ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯" এর ৫৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান করায় জরিমানা করা হয়—

পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার: ২,০০,০০০ টাকা

নিউ রুম্মা নাছিমন ডায়াগনস্টিক সেন্টার: ২,০০,০০০ টাকা

আল আকসা ল্যাব এন্ড হাসপাতাল: ২,০০,০০০ টাকা

সিরাম হাসপাতাল প্রাইভেট লিমিটেড: ১,০০,০০০ টাকা

রেডিয়েন্ট মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার: ১০,০০০ টাকা

এছাড়া, "বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫" এর ৬(ক)/১৫(ক) ধারায় পলিথিন মজুদ ও বিক্রির দায়ে মেসার্স শুকরিয়া এন্টারপ্রাইজকে ৩০,০০০ টাকা জরিমানা এবং ১,০৯৮ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব জানায়, জনস্বাস্থ্য রক্ষা ও আইন প্রয়োগে এমন অভিযান অব্যাহত থাকবে