গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতে, দলীয় শৃঙ্খলা বজায় রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করায় আরিফ ভূঁইয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে আরিফ ভূঁইয়া জানান, "আমি দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দলের স্থায়ী কমিটির নির্দেশনায় জাতীয়তাবাদী দলের রাজনীতিতে বিশ্বস্ততার সাথে কাজ করে আসছি। দলের আন্দোলন-সংগ্রাম ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার কারণেই একটি মহল আমার বিরুদ্ধে মনগড়া ও ভিত্তিহীন কুৎসা রটাচ্ছে। এসব অপপ্রচারে পূবাইলের সাধারণ জনগণ কিংবা তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বিভ্রান্ত হবেন না।"
তিনি আরও বলেন, "রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা বা মিথ্যাচার কখনোই ভালো রাজনীতি হতে পারে না। আমি এ ধরনের ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।"
এদিকে, পূবাইল থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আরিফ ভূঁইয়ার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।