সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণীর


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-08-16 19:35
 পূবাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণীর

গাজীপুর মহানগরীর পূবাইল থানার তালটিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশা মনি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে তালটিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আশা মনি তালটিয়া পূর্বপাড়া গ্রামের মো. ইসমাইল ও মনোয়ারা বেগমের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আশা মনি তার ফুফু সুমি আক্তারের বাসার টিনের চালে কলার থোর পাড়ার জন্য ওঠেন। এ সময় টিনের চালের সঙ্গে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে টিনের চালে পড়ে যান তিনি।


পরে তার বাবা দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে টঙ্গীর আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে পূবাইল থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।