পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এক বিবৃতিতে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি জানান, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর রাজনৈতিক ও সামাজিকভাবে গড়ে ওঠা দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, "জনগণের কল্যাণ ও রাজনীতির মাঠে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চিহ্নিত একটি চক্র এই চক্রান্তে মেতে উঠেছে। এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য আমি এলাকার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের বিনীত অনুরোধ জানাচ্ছি।"
অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।