সব সময় সব খানে


মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

১০ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে ব্যাটারির গুদামে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেল ১১৯ ব্যাটারি


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-10-08 18:34
পূবাইলে ব্যাটারির গুদামে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেল ১১৯ ব্যাটারি



গাজীপুর মহানগরীর পূবাইলে একটি ব্যাটারির গুদামের দুইটি গেট খুলে ১১৯টি ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া ব্যাটারির আনুমানিক মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন গুদাম মালিক।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে পূবাইল থানাধীন নারায়ণকুল এলাকায় এ চুরির ঘটনা ঘটে।


ভুক্তভোগী মাহাথীর ভূইয়া (২৫) জানান, পূবাইলের মীরের বাজারে তার ব্যাটারির দোকান রয়েছে। দোকানের ব্যাটারিগুলো তিনি নারায়ণকুলে নিজ বাড়ির একটি গুদামে রাখতেন। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গুদামের মালামাল দেখাশোনা করে তিনি ঘুমিয়ে পড়েন।


পরদিন ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গুদামে গিয়ে দেখতে পান, গুদামের দুটি গেট খোলা। পরে ভেতরে প্রবেশ করে দেখতে পান, সেখানে রাখা ৩১টি নতুন ছোট সাইজের, ২১টি নতুন মাঝারি সাইজের, ৪৯টি নতুন বড় সাইজের এবং ১৮টি পুরাতন ব্যাটারি নেই। সব মিলিয়ে ১১৯টি ব্যাটারি চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


মাহাথীর ভূইয়ার দাবি, পাশের কামাল ট্রেডার্স ফ্যাক্টরির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে একটি নীল রঙের টাটা পিকআপ গুদামের সামনে আসে। পরে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গুদামে প্রবেশ করে ব্যাটারিগুলো পিকআপে তুলে নেয়। রাত আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে পিকআপটি সেখান থেকে চলে যায়।


চুরি যাওয়া ১১৯টি ব্যাটারির আনুমানিক মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী।


পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হবে।”