সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ১০, ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ১০, ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> হাতীবান্ধায় প্রকৌশলী আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টা অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপর

>> হাসপাতালে পেয়েও ফিরিয়ে নেওয়া হলো না শিলুকে, ফের নিখোঁজ ১৬ বছরের কিশোরী

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> হাফেজ ওবায়দুরের স্মরণে চাঁদপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল

>> ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

>> শখের বশে ছাদ বা বারান্দার সবুজায়ন, আজ কেয়া মনির উদ্যোক্তা হয়ে ওঠার এক অনুপ্রেরণামূলক গল্প

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

আপনি পড়ছেন : গাজীপুর

প্রশাসনের নাকের ডগায় পূবাইলে ড্রেজার বসিয়ে ধ্বংস করা হচ্ছে বেলাই বিলের জীববৈচিত্র্য


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-10-10 13:25
প্রশাসনের নাকের ডগায় পূবাইলে ড্রেজার বসিয়ে ধ্বংস করা হচ্ছে বেলাই বিলের জীববৈচিত্র্য
ছবি : প্রতিনিধির নেয়া


গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার ঐতিহ্যবাহী বেলাই বিল রক্ষায় প্রশাসনের নজরদারির অভাবকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। পূবাইলের ইছালি এলাকায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ ড্রেজার বসিয়ে এবং বিলের ওপর দিয়ে ১ কিলোমিটারের বেশি দীর্ঘ পাইপলাইন টেনে অবাধে জলাশয় ভরাট করা হচ্ছে। 


এর ফলে বেলাই বিলের প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ধ্বংস হয়ে যাচ্ছে এখানকার অনন্য জলজ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ।

​স্থানীয় পরিবেশকর্মী ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে বেলাই বিলের বিভিন্ন অংশ দখল করে পাইপলাইন টেনে বেলাই বিলের জীববৈচিত্র নষ্ট করছে । 


সম্প্রতি ইছালি এলাকায় শক্তিশালী ড্রেজার মেশিন লাগিয়ে দিন-রাত অবৈধভাবে বাল্কহেড থেকে বালি উত্তোলন করা হচ্ছে । উত্তোলিত সেই বালি পাইপলাইনের মাধ্যমে বিলের বুক চিড়ে দূরবর্তী নিচু জমিতে বা জলাশয়ে ফেলা হচ্ছে, যার দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার ছাড়িয়ে গেছে। পাইপলাইনের এই দীর্ঘ লাইনের কারণে বিলের ভেতরে সাধারণ মানুষের যাতায়াত এবং নৌকায় চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


​পরিবেশবাদীদের মতে, বেলাই বিল পূবাইলের জলবায়ু ভারসাম্য রক্ষা ও স্থানীয় জল নিষ্কাশনের অন্যতম প্রধান আধার। অপরিকল্পিতভাবে এই জলাশয় ভরাট করা হলে আসন্ন বর্ষা মৌসুমে পূবাইল ও এর আশপাশের এলাকায় মারাত্মক জলাবদ্ধতা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া জলাশয় ভরাটের ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজননক্ষেত্র নষ্ট হচ্ছে এবং পরিযায়ী পাখি ও জলজ উদ্ভিদ বিপন্ন হয়ে পড়ছে।


​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ ড্রেজার উচ্ছেদ এবং পাইপলাইন অপসারণের দাবি জানিয়েছেন। পাশাপাশি, যারা পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন তারা । এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা এসিল্যান্ড কে একাধিক বার কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।