সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

>> হাতীবান্ধায় প্রকৌশলী আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টা অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপর

>> হাসপাতালে পেয়েও ফিরিয়ে নেওয়া হলো না শিলুকে, ফের নিখোঁজ ১৬ বছরের কিশোরী

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> হাফেজ ওবায়দুরের স্মরণে চাঁদপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল

>> ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

>> শখের বশে ছাদ বা বারান্দার সবুজায়ন, আজ কেয়া মনির উদ্যোক্তা হয়ে ওঠার এক অনুপ্রেরণামূলক গল্প

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলের ৪১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-10-12 22:44
পূবাইলের ৪১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন
ছবি : প্রতিনিধির নেয়া

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডে পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ ওয়ার্ডের সব পরিবারের তথ্য সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) বিকেলে পূবাইল কলেজ গেইট এলাকায় বিএনপির অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মো. মনির হোসেন বকুল।


অনুষ্ঠানে জানানো হয়, সোমবার থেকে দেশব্যাপী একযোগে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় দরিদ্র, অতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্ন আয়ের পরিবারগুলোকে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, সহসভাপতি শেখ তানভীর আহমেদ, সদস্য মো. আসাদ হোসেন খান বুলবুল ও সাখাওয়াত হোসেন খোকন।


এ ছাড়া উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার দেওয়ান, সাধারণ সম্পাদক আল আমিন, সহসভাপতি কাজি হুমায়ুন,শিক্ষা বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার এবং পূবাইল থানা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।