সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে চাকু ও সুইচ গিয়ারসহ দুই যুবক গ্রেফতার


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-10-14 13:45
পূবাইলে  চাকু ও সুইচ গিয়ারসহ দুই যুবক গ্রেফতার

গাজীপুরের পূবাইলে সাড়ে ২৩ ইঞ্চি লম্বা ধারালো চাকু ও সুইচ গিয়ারসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাতে পূবাইল থানাধীন হারবাইদ মধ্যপাড়া এলাকার আল-আরাফাহ জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন পূবাইলের হারবাইদ এলাকার মৃত আঃ রশিদের ছেলে মোঃ সফিকুল ইসলাম সাজু (৩২) এবং টঙ্গী পশ্চিমের খরতৈল এলাকার মৃত কাজল খন্দকারের ছেলে সিয়াম (২৫)।

​পুলিশ জানায়, ঘটনার দিন পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ওই দুইজনকে আটক করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে স্টিলের তৈরি একটি ২৩.৫ ইঞ্চি লম্বা বড় চাকু (যার ধারালো অংশ ১৬.৫ ইঞ্চি) এবং ১০ ইঞ্চি লম্বা একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

​এ ঘটনায় পূবাইল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।