সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
২ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

>> নোয়াখালীতে যুবদল নেতা দিদারের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলের অভিযোগ

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> কাবাডিতে দেশসেরা হাতীবান্ধার মেয়েরা, আনন্দ শোভাযাত্রায় উদ্‌যাপন

>> ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

>> হাতীবান্ধায় প্রকৌশলী আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টা অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপর

>> হাসপাতালে পেয়েও ফিরিয়ে নেওয়া হলো না শিলুকে, ফের নিখোঁজ ১৬ বছরের কিশোরী

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে ধারালো অস্ত্রসহ চারজন গ্রেপ্তার, অস্ত্র আইনে মামলা


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-10-16 14:49
পূবাইলে ধারালো অস্ত্রসহ চারজন গ্রেপ্তার, অস্ত্র আইনে মামলা

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা থেকে দুটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো চাপাতি ও একটি ধারালো ছোরারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত ১৫ অক্টোবর রাতে পূবাইল থানাধীন করমতলা এলাকার এপিএস গার্মেন্টসের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকার মো. আশরাফ আলী (২৬), কাশিমপুর থানার হাতিমারা এলাকার মেহেদী হাসান রাব্বি (৩৫), একই এলাকার মো. আনোয়ার হোসেন (৩৬) এবং নরসিংদী সদরের নজরপুর এলাকার বাসিন্দা ও বর্তমানে পূবাইলের মাজুখানের ভাড়াটিয়া কিশোর মো. মাসুদ (১৬)।

​পুলিশ জানায়, পূবাইল থানার এসআই মো. রুহুল আমিনের নেতৃত্বে এএসআই আজিজুল হক ও এএসআই গোলাম সারোয়ারসহ পুলিশের একটি দল রাতে টহল দেওয়ার সময় করমতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ওই স্থানে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়।

​পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আশরাফ আলী ও কিশোর মাসুদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু, মেহেদী হাসান রাব্বির কাছ থেকে একটি সাড়ে ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের লোহার চাপাতি এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ১৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

​পূবাইল থানা সূত্রে জানানো হয়, উদ্ধার করা দেশীয় অস্ত্রগুলো জব্দতালিকা করে আসামিদের থানায় নেওয়া হয়। এ ঘটনায় পূবাইল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।