সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : গাজীপুর

হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-11-15 21:59
হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
ছবি : ই সময় প্রতিনিধির নেয়া

গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।


রবিবার (১৫ নভেম্বর) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১১ সদস্যের নাম অন্তর্ভুক্ত করে কমিটিটি চূড়ান্ত করা হয়েছে। তবে কমিটিতে একটি সাধারণ সদস্য পদ শূন্য রাখা হয়েছে।


নবগঠিত কমিটিতে জমিদাতা ক্যাটাগরি থেকে মো. আবু ইউসুফ সভাপতি এবং অবসরপ্রাপ্ত ক্যাটাগরি থেকে মো. জামাল উদ্দিন সহসভাপতি মনোনীত হয়েছেন। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বিদ্যোৎসাহী সদস্য মো. আলমগীর হোসেন ও আকলিমা খাতুন; অভিভাবক সদস্য আয়েশা আক্তার, শান্তা আক্তার, তারেক রহমান ও কবির হোসেন; উবি প্রতিনিধি মো. হাফিজ উদ্দিন এবং শিক্ষক প্রতিনিধি এ কে এস আলম।


নবগঠিত এ কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।