সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : গাজীপুর

প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নিচ্ছে জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়

বিজ্ঞাপন


পূবাইল, গাজীপুর প্রতিনিধি

eshomoy.com || 2026-11-25 13:40
প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নিচ্ছে জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়

​জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২৬— ২০২৭ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি উচ্চতর শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায়ও ভর্তি নেওয়া হচ্ছে।


​শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পাঠদান পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। অতীত সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ সালে পঞ্চম শ্রেণিতে তাসফিয়া আক্তার ঈশা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় আহনাফ শেখ সরকারি বৃত্তি লাভ করেছে। এ ছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনসহ নিয়মিত সন্তোষজনক ফলাফল ধরে রেখেছে বিদ্যালয়টি।


​দক্ষ ও অভিজ্ঞ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত এই বিদ্যালয়ে পবিত্র কুরআন শিক্ষা বাধ্যতামূলক। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে মাতৃস্নেহে পাঠদানের পাশাপাশি ছোট শিক্ষার্থীদের জন্য ঘোড়া, মাছ ও খেলনাসহ নানা উপকরণের মাধ্যমে খেলার ছলে শেখার ব্যবস্থা রয়েছে।


​পড়াশোনার পাশাপাশি প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা সফর ও ক্লাস পার্টির আয়োজন করা হয়। এ ছাড়া ফুটবল ও ব্যাডমিন্টন খেলার সুযোগ এবং দেশাত্মবোধক গান, ইসলামি সংগীত, হামদ, নাত ও গজল পরিবেশনার মাধ্যমে নিয়মিত সাংস্কৃতিক চর্চা করানো হয়।


​শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অভিভাবকদের যাচাই-বাছাই করে সন্তানকে জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি করানোর আহ্বান জানানো হয়েছে।