সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : গাজীপুর

সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড পেলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম


ফয়সাল, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

eshomoy.com || 2026-11-25 13:44
সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড পেলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম
ছবি : ই সময় প্রতিনিধির নেয়া



ব্যবসা-বাণিজ্য, শিল্প-সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’-এর তৃতীয় আসরে সম্মাননা পেয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি ও গণমাধ্যমকর্মী রবিউল আলম। সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মী হিসেবে তাঁর কাজের স্বীকৃতিতে এ সম্মাননা প্রদান করা হয়।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সোহানা ইভেন্টসের আয়োজনে এবং সেনজো গ্রুপের নিবেদনে আয়োজিত অনুষ্ঠানে দেশের ব্যবসা, বিনোদন, শিল্প-সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পী, সমাজসেবী ও গণমাধ্যমকর্মীদের সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলমের সম্মাননা অর্জন স্থানীয় সাংবাদিকতা অঙ্গনেও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।


আয়োজনটির নেতৃত্বে ছিলেন সোহানা ইভেন্টস ও সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী লুবনা আক্তার এবং তাঁর স্বামী সোহানা ফ্যাশনের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী মো. আকাশ। তাঁদের উদ্যোগ ও ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ব্যবসায়িক সাফল্য এবং শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব।


এ ছাড়া চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন, ফ্যাশন ও ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন কোহিনূর আক্তার সুচন্দা, রওশন আরা রোজিনা, দিলারা হানিফ পূর্ণিমা, ফারহানা আমিন রত্না (নূতন), ফেরদৌস আরা, মনির খান, পিয়াল হোসেন, জয় চৌধুরী, বারিশা হক, শাহেদ শরীফ খান, প্রার্থনা ফারদিন দীঘি, আনিকা কবির শখ, মিষ্টি জান্নাত, রাজ রিপা, মনিরা মিঠু, নাসির হোসেন, গৌতম সাহা, শৈমন্তী সৌমি ও রবি চৌধুরীসহ অনেকে।


এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আজীবন সম্মাননা প্রদান। চলচ্চিত্র ও সংগীত অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ কোহিনূর আক্তার সুচন্দা, রওশন আরা রোজিনা, ফারহানা আমিন রত্না (নূতন) এবং নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরাকে এ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ব্যবসা, সমাজসেবা ও মানবকল্যাণে অবদানের জন্য সুফিয়া নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল নূরকে আজীবন সম্মাননা দেওয়া হয়।


সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে রবিউল আলম বলেন, এ অর্জন তাঁর পেশাগত জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি এ সম্মাননার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানুষের কথা তুলে ধরা এবং সমাজের কল্যাণে সাংবাদিকতার দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


উল্লেখ্য, রবিউল আলম গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছেন। তিনি পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন ঘটনা, জনদুর্ভোগ, অপরাধ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশে ভূমিকা রেখে চলেছেন।