সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : ঢাকা

সাংবাদিক আনিস আলমগীর এখনো (ডিবি) কার্যালয়ে রয়েছেন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-15
সাংবাদিক আনিস আলমগীর এখনো (ডিবি) কার্যালয়ে রয়েছেন
সংগৃহীত ছবি

সাংবাদিক আনিস আলমগীর এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আনিস আলমগীর এখনো কার্যালয়ে রয়েছেন তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে

আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এর আগে রবিবার দিবাগত রাত সোয়া ১টায় তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার কথা জানান তিনি 

গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে আনিস আলমগীর মুঠোফোনে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয় তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন

রবিবার রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ জনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে এতে অভিযুক্ত অন্যরা হলেনমারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ