সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ে না দেওয়ায় মাকে জবাই করে হত্যা করলো ছেলে


মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক (চাঁদপুর)

eshomoy.com || 2024-04-26
চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ে না দেওয়ায় মাকে জবাই করে হত্যা করলো ছেলে
ঘাতক রাসেল খান

চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়েতে রাজি না হওয়ায় মা রানু বেগমকে (৬০) গলা কেটে হত্যা করেছে ছেলে রাসেল খান (২৭)। শুক্রবার বিকেলে ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট রাসেল। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পারিবারিকভাবে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরেই বিয়ে করার জন্য পরিবারের কাছে দাবি করে আসছিলেন। কিন্তু ছেলে বেকার হওয়ায় তার কথায় কেউ কর্ণপাত করেনি। এর আগেও রাসেল তাঁর বাবা আতর খানকেও পেটান। তাঁর বিয়ে করার দাবি পূরণ না করায় আজ শুক্রবার এমন ঘটনা ঘটালেন রাসেল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনাস্থলে এসে বলেন, ঘটনা তদন্তে কাজ চলছে।