চৌদ্দগ্রামে ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে যৌথ বাহিনীর আবারও বিশেষ অভিযান, যা চলমান থাকবে।
চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে ও মহাসড়কে অবৈধ যান চলাচল প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী ও চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করছেন। এই সময় মহাসড়কের পাশের ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী সিএনজি, অটোরিকশা, ইজিবাইক ও বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল জব্দ করা হচ্ছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মহাসড়কে অবৈধ দখল ও যানজটমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।