সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

>> নোয়াখালীতে যুবদল নেতা দিদারের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলের অভিযোগ

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> কাবাডিতে দেশসেরা হাতীবান্ধার মেয়েরা, আনন্দ শোভাযাত্রায় উদ্‌যাপন

>> ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

>> হাতীবান্ধায় প্রকৌশলী আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টা অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপর

>> হাসপাতালে পেয়েও ফিরিয়ে নেওয়া হলো না শিলুকে, ফের নিখোঁজ ১৬ বছরের কিশোরী

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

আপনি পড়ছেন : কুমিল্লা

চৌদ্দগ্রাম সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2026-10-15 14:00
চৌদ্দগ্রাম  সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর ব্রিজ এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেন বিজিবি সদস্যরা।

জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে