সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় সাংবাদিক রাফির বিরুদ্ধে অপপ্রচার


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2026-11-26 14:17
কুমিল্লায় সাংবাদিক রাফির বিরুদ্ধে অপপ্রচার



কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গ্রুপে সাংবাদিকের ছবি ব্যবহার করে অপপ্রচার ও ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান সাংবাদিক মঈন নাসের খাঁন রাফি। 


বুধবার সন্ধ্যা কুমিল্লার একটি মিডিয়া হাউজে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এসব এসব কথা বলেন।। সাংবাদিক মঈন নাসের খাঁন রাফি কুমিল্লা মাল্টিমিডিয়ার জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার কুমিল্লা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 


এ সময় সাংবাদিক রাফি বলেন, “প্রায় দেড় মাস আগে কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নাম ব্যবহার করে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করার অভিযোগ ওঠে সাংবাদিক আলাউদ্দিনের বিরুদ্ধে। শুধু একটি ঘটনাই নয়, বিভিন্ন সরকারি দপ্তরেও গিয়ে সংগঠনের নাম ব্যবহার করে চাঁদা দাবি করার অভিযোগ আমাদের নজরে আসে। অথচ সাংবাদিক আলাউদ্দিন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের কোনো সদস্য নন। 


তিনি বলেন, সংগঠনের ভাবমূর্তি ও সদস্যদের পেশাগত পরিচয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় আমি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা চাই, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হোক এবং কেউ অপরাধ করে থাকলে প্রচলিত আইনে তার যথাযথ বিচার নিশ্চিত করা হোক।


তিনি আরও বলেন, মামলা দায়েরের পর থেকেই আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। আমার ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে বিভিন্ন ফটোকার্ড তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কনটেন্টের মাধ্যমে আমার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি।


এ ঘটনায় মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মঈন নাসের খাঁন রাফি।