সংর্ঘষে ডুবে যাওয়া তরী ও ক্রুদের উদ্ধার করেছে হাতিয়া কোষ্টগার্ড
বিসিজি স্টেশন হাতিয়া।
তারিখঃ ২৮ এপ্রিল ২০২৫
অদ্য আনুমানিক ১২:০৫ ঘটিকায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্তৃক স্টেশন কমান্ডার হাতিয়াকে অবগত করেন যে , হাতিয়া উপজেলাধীন চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীর নীল বয়ার নিকটে ০৭ জন ক্রুসহ ০১ টি লবণের বোট (যমুনা তরী) ও ০৬ জন ক্রসহ ০১টি বাল্কহেড (এমবি জোবাইদা ফারহান) এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লবনের বোটটি ডুবে যায়। উক্ত সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া হতে এম সানোয়ার হোসেন ,পিও এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল ও নৌ পুলিশ নলচিরা এর সমন্বয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে পৌঁছায় এবং ডুবে যাওয়া যমুনা তরী বোটের ০৭ জন ক্রু এর মধ্যে ০২ জন ক্রু অন্য ০১ টি লবণের বোটে নিরাপদে উঠতে পারলেও বাকি ০৫ জন ক্রু বাল্কহেড (এমবি জোবাইদা ফারহান) এ উঠে। বাল্কহেডটিকে যমুনা তরী বোটের ০৫ জন ক্রুসহ পরবর্তী কার্যক্রমের জন্য ১৬:১০ ঘটিকায় নলচিরা নৌপুলিশের নিকট হস্তান্তর করে উদ্ধারকারী বিসিজি স্টেশন কোষ্টগার্ড হাতিয়ার টিম চলে আসে।