সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বাঁশখালীর পুইছড়িতে বালু উত্তোলনের দায়ে তিনজন আটক, দুটি ট্রাক ও ৩ হাজার ঘনফুট বালু জব্দ


মু সগীর মাহমুদ: চট্টগ্রাম

eshomoy.com || 2022-04-20 02:08:45
বাঁশখালীর পুইছড়িতে বালু উত্তোলনের দায়ে তিনজন আটক, দুটি ট্রাক ও ৩ হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকায় বালু উত্তোলনের দায়ে ৩জনকে আটক, দুটি ট্রাক ও বালু জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।আজ সকাল ১১ ঘটিকা থেকে বিকাল ৩ঃ০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও ছিলেন মো: ফেরদৌস আনোয়ার

উপপরিচালক মো: আশরাফ উদ্দিন,সহকারি পরিচালক

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়, চট্রগ্রাম,এসআই আজীম উদ্দীন।

 

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, জঙ্গল পুইছড়ি মৌজার ছড়া থেকে কিছু অসাধু ব্যাক্তি প্রতিদিন বালু উত্তোলন করছিল মর্মে অভিযোগ পাওয়া যায়।ফলশ্রুতিতে আজকে অভিযান পরিচালনাকালে তিনজনকে আটক করা হয় পাশাপাশি দুইটি বালুর ট্রাক ও উত্তোলিত ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

 

তিনি আরও বলেন,যারা অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যাক্তবর্গের কাছ থেকে অভিযোগ ও তথ্য পেয়ে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের কাছে তাদের তালিকা পাঠানো হয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন,যারা অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহন করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে।এসব আসাধুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।