সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : চট্টগ্রাম

জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ ২ জন গ্রেফতার।


সাকিব চৌধুরী চট্টগ্রাম

eshomoy.com || 2025-12-15
জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ ২ জন গ্রেফতার।

জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ ২ জন গ্রেফতার।


সাকিব চৌধুরী চট্টগ্রাম 


চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের সার্বিক নির্দেশনায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


উক্ত অভিযানের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বাঁশখালী থানা এলাকায় বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করে।


চেকপোস্ট পরিচালনাকালে আজ ১৫/১২/২০২৫ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৮.২০ ঘটিকার সময় বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজারে মনোয়ারের দোকানের সামনে (বাঁশখালী-চট্টগ্রামগামী পাকা সড়কে) একটি সন্দেহজনক টেম্পু গাড়ি (চট্ট-মেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি করা হয়।


তল্লাশিকালে টেম্পু গাড়ির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ খুরশিল আলম (৩২), পিতা– মোঃ সেলিম, সাং– ফরিদপুর, সেলিম মাঝির বাড়ি,  হাতিয়া, নোয়াখালী এবং মোঃ হাসান প্রকাশ আকাশ (২৭) পিতা– জহিরুল ইসলাম, সাং– জঙ্গল কাইয়া, পুখিয়া, ভূজপুর, চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় চট্টগ্রাম জেলার সকল থানা এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেফতার অভিযান চলমান থাকবে।


অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে।