চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কলেজের অফিস সহকারী মোশাররফ হোসেন মানিককে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ২৭ জুন এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (৯ জুলাই) বিষয়টি জানাজানি হয়।
অভিযুক্ত মোশাররফ হোসেন মানিক (৩০) ফেনী জেলার ফুলগাজী থানার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর জাফর মাস্টারের পুরাতন বাড়ির তোফায়েল আহমদের ছেলে। বিবাহিত মানিক এক সন্তানের জনক বলে জানা গেছে।