কক্সবাজারের চকরিয়ায় থানার বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী ছিড়াপাহাড় এলাকার বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আরকুানুল ইসলাম, এসআই (নিঃ) ফরিদ হোসাইন, এসআই (নিঃ) মহিউদ্দিন ও এসআই (নিঃ) সুজন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ফাঁসিয়াখালী এলাকার ছাইরাখালী ছিড়াপাহাড় মসজিদের সামনে দিয়ে একটি সিএনজি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ সিএনজি থেকে ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন:
১️/মোহাম্মদ শফি (৪৩), পিতা-মোঃ আমিন, মাতা-বদু বিবি, সাং-তুলাতলি, বাইশারি ইউনিয়ন, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।
২️/আমির হোসাইন (৫৪), পিতা-মৃত ফজল করিম, মাতা-মৃত জুবেদা খাতুন, সাং-কাগজি খোলা, বাইশারি ইউনিয়ন, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।
৩️/ রফিক উল্লাহ (২৯), পিতা-আলী হোসাইন, মাতা-আয়ার খাতুন, সাং-তুলাতলী গর্জনীয়া, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।
জব্দকৃত আলামত:
১️ / ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট
২️/একটি সিএনজি
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, “মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।