সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : কক্সবাজার

কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিরাপদে বের হলেন যাত্রীরা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-17
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিরাপদে বের হলেন যাত্রীরা

কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় কক্সবাজারগামী একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকাগামী লেনে প্রবেশের সময় সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং কোচটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. ফারুক ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।