সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : কক্সবাজার

এবার কক্সবাজারের শিশুশিল্পী নুরে জান্নাতের পাশে দাঁড়ালো স্কাস

এবার কক্সবাজারের শিশুশিল্পী নুরে জান্নাতের পাশে দাঁড়ালো স্কাস

কক্সবাজার


নুর মোহাম্মদ

eshomoy.com || 2024-03-21
এবার কক্সবাজারের শিশুশিল্পী নুরে জান্নাতের পাশে দাঁড়ালো স্কাস
কক্সবাজার সমুদ্র সৈকতের শিশুশিল্পী নুরে জান্নাতকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন প্রচারের পর এবার তার পাশে দাঁড়িয়েছে সমাজ কল্যান ও উন্নয়ন সংস্থা (স্কাস)।

মঙ্গলবার বিকেলে সংস্থাটির পক্ষে শিশুটির জন্য একটি নতুন হারমোনিয়াম উপহার দেওয়া হয়। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান এ হারমোনিয়ামটি তুলে দেন শিশু নুরে জান্নাতের মায়ের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা।

এর আগে গত ২৫ জানুয়ারি " গান গেয়ে চলছে জীবন, চতুর্থ শ্রেনীর নুরের সুরে ভাসছে কক্সবাজার সমুদ্র সৈকত" শিরোনামে একটি প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনে। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি খোঁজ খবর নিয়ে নুরে জান্নাতের পড়লেখা চালিয়ে নেওয়ার জন্য মায়ের নামে ১০ লাখ টাকার একটি এফডিআর করে দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমিতে তাকে ভর্তি করা হয়েছে। তার পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে একটি ঘরও।

স্কাস চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী মানবতার মা। তিনি নুরে জান্নাতের জন্য যে উদ্যোগটি নিয়েছেন তা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তার মানবতামূলক কাজে অনুপ্রাণিত হয়ে আমিও ক্ষুদ্র পরিসরে নুরে জান্নাতের পাশে দাঁড়িয়েছি।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, নুরের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। তাকে গান শেখানোর জন্য ইতোমধ্যে শিল্পকলা একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। তার পরিবারের জন্য একটি ঘরও বরাদ্দ দেওয়া হয়েছে। ঘরের কাজ শেষ হলে তাদের বুঝিয়ে দেওয়া হবে।