সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : কক্সবাজার

বৃহস্পতিবার সারাদিন ব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে কক্সবাজার সিটি কলেজ রোভার গ্রুপের শরবত ও স্যালাইন বিতরণ।


নুর মোহাম্মদ - কক্সবাজার জেলা প্রতিনিধি

eshomoy.com || 2024-05-09
বৃহস্পতিবার সারাদিন ব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে কক্সবাজার সিটি কলেজ রোভার গ্রুপের শরবত ও স্যালাইন বিতরণ।
বৃহস্পতিবার সারাদিন ব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে কক্সবাজার সিটি কলেজ রোভার গ্রুপের শরবত ও স্যালাইন বিতরণ।

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার গ্রুপ "কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ" এর উদ্দ্যোগে তীব্র গরমে কলেজে আগত শিক্ষক -কর্মচারী -শিক্ষার্থীদের মধ্যে পানি, শরবত ও খাবার স্যালাইন বিতরণ করে।


কক্সবাজার সিটি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শরবত, পানি খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা পর্যায়ে টানা তৃতীয় বার নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্য থিং অং।

এ সময় তিনি কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের ভুয়সী প্রশংসা করে বলেন, কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ সব সময় ভালো কাজে, মানুষের সেবায় নিয়োজিত থাকে। তারা নানা প্রাকৃতিক দূর্যোগে যেমন, করোনার সময়,  ঘূর্ণিঝড়ের সময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করেছে। কলেজের যাবতীয় প্রোগ্রামে তাদের ভুমিকা সব সময় প্রশংসার দাবিদার। তাই কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ প্রতিবারের মতো এবারেও উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে টানা দ্বিতীয়বারের শ্রেষ্ঠ রোভার শিক্ষক, করোনার সময়ে সারা বাংলাদেশে সর্বোচ্চ (৫০০+) অনলাইন ক্লাস সম্পাদনকারী, জেলা রোভারের সহকারী কমিশনার ও কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ লিডার প্রভাষক জাহাঙ্গীর আলম। 

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য বর্ষের ও ডিগ্রি ১ম বর্ষের চুড়ান্ত পরীক্ষা থাকায় কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে এদিন প্রায় ১৭০০ শিক্ষার্থী পরীক্ষা দিতে আসে। কক্সবাজারের ইতিহাসে আজকে সিটি কলেজ কেন্দ্রে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। একো পরীক্ষার্থী আর কখনো কোন কেন্দ্রে একসাথে অংশ নেয় নাই।

 তারা রোভার গ্রুপের শরবত ও স্যালাইন পান করার মাধ্যমে উপকৃত হয় এবং রোভার গ্রুপের ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন,  নি:সন্দেহে এটা একটা ভালো উদ্দ্যোগ।


পানি, শরবত ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, বাংলা বিভাগের অধ্যাপিকা রোমেনা আকতার। তিনি তীব্র গরমে রোভার গ্রুপের এ উদ্দ্যোগের  ভুয়সী প্রশংসা করেন এবং সফলতা কামনা করেন।


এছাড়াও এতে কক্সবাজার সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থী- কর্মচারী, অনার্সের পরীক্ষার্থী ও কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।