সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাঙামাটি

রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা


রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি

eshomoy.com || 2024-04-22
রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ১ জন   এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন  মনোনয়ন পত্র জমা করেছেন বলে জানান রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস।

রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন,  ৬ষ্ট ধাপে রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ছিল  রবিবার ( ২১ এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত।  রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে   উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র বাছাইয়ের সময় আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার এবং ভোটগ্রহন ২১ মে।

এদিকে  রবিবার ৪ টায় রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত তালিকায় দেখা যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনলাইনে যাঁরা যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,  বাঙ্গালহালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উয়েমং মারমা, রুপান্তর বাংলা পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন রানা।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একটি মাত্র মনোনয়ন পত্র দাখি়ল করেছেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার।এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন গৌতমী খিয়াং ও রাজু আক্তার।  উপজেলা পরিষদের তিনটি পদের মধ্যে দুইটি পদে একাধিক প্রার্থী থাকলেও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী সাংবাদিক হারাধন কর্মকার