সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাঙামাটি

চন্দ্রঘোনায় থানা পুলিশ অভিযানে ৩০ লিটার চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ী আটক


রাঙ্গামাটি প্রতিনিধি

eshomoy.com || 2024-05-18
চন্দ্রঘোনায় থানা পুলিশ অভিযানে ৩০ লিটার চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাঙামাটির জেলা কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ দুই জন মাদক ব্যবসায়ীকে  আটক  করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউপি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান থানার ওসি আনছারুল করিম।  গ্রেফতারকৃত আসামীদের নাম কিলিমং মারমা(৩৮) এবং সিংমং মারমা (২৯)।


ওসি জানান, থানার  এসআই পলাশ চন্দ্র রায়,সঙ্গীয় এএসআই জহিরুল ইসলাম খন্দকার, এএসআই মোঃ হানিফ সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে রাইখালী ইউপি এলাকা হতে  চোলাই মদ সহ তাদেরকে আটক করা হয়।


শনিবার (১৮ মে) আটককৃত  আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সেইসাথে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।