সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : বান্দরবান

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-31
বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বগালেক–কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মোটরসাইকেলসহ দুই পর্যটক পাহাড়ি খাদে পড়ে যান। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।