সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : পটুয়াখালী

কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-07-18 14:11
কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আজ সকাল ১০টায় কলাপড়ার নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝাসংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। ছবি: ইসময়।

পটুয়াখালীর কলাপাড়ায় একটি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা-সংলগ্ন এলাকার ওই লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত অবস্থায় লাশটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।


তবে প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে এটি হত্যা না দুর্ঘটনা—সে বিষয়ে নিশ্চিত কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।


কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, "মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"


স্থানীয়দের মধ্যে বিষয়টি ঘিরে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।