সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরিশাল

বরিশালে নিজের জন্য কেনা নতুন শাড়ী নিয়ে বন্যার্তদের পাশে বৃদ্ধা


eshomoy.com || 2024-08-26
বরিশালে নিজের জন্য কেনা নতুন শাড়ী নিয়ে বন্যার্তদের পাশে বৃদ্ধা

বন্যাকবলিত বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সার্বিক সহযোগিতার মনোভাব নিয়ে মাঠে নেমেছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবিভিন্ন সংগঠনবন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে নানা পেশা শ্রেণির মানুষকেউ শারীরিক প্রতিবন্ধকতা সত্বেও অর্থ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, কেউ আবার নিজের জন্য কেনা নতুন শাড়ী দান করছে বন্যার্তদের জন্যবরিশালের বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে এসব চিত্র

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণত্রাণ কার্যক্রমে গত ২৪ আগস্টে প্রচার করতে গেলে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ ছুটে আসেন অর্থ নিয়েএসময় অন্য একজন বৃদ্ধার নিজের কেনা নতুন শাড়িও বন্যার্তদের জন্য দিতে দেখা যায়বরিশালের রুপাতলির ধান গবেষণা সড়কেচিত্রটি দেখা যায়। এছাড়া বরিশালের বিভিন্ন এলাকায় গণত্রাণ কার্যক্রমে শিশুরাও ত্রাণ নিয়ে ছুটে আসেন বিভিন্ন বুথে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অর্থ ও ত্রাণ সংগ্রহ কার্যক্রমে গত ৪ দিনে অর্থ সংগ্রহ হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৯১৯ টাকা।এছাড়া আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ অর্থ সংগ্রহ করেছে।

জানা যায়, গত ২২ আগস্ট  কয়েকটি দল বরিশালের বিভিন্ন জায়গায় অর্থ ও ত্রান সংগ্রহ শুরু করে।এরপরে ২৪ ও ২৫ আগস্ট গণত্রাণের কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো।কয়েকটি বিভাগও আলাদা করে অর্থ ও ত্রাণ সংগ্রহ করেছেন।বরিশালের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করতে দেখা গেছে।গত চারদিনে মোট ১৯ লাখ ৪১ হাজার, ৯১৯ টাকা অর্থ জমা হয়েছে।আগামিতে অর্থ আরো বাড়তে পারে বলে জানান শিক্ষার্থীরা।

সংগঠনগুলোর এক সমন্বয়ক জানান, গণত্রানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন বরিশালবাসী।বন্যার্তদের জন্য দুই তিন ট্রাক জামা কাপড় দিয়েছেন তারা।এছাড়া শুকনা খাবারও দিয়েছেন বিভিন্ন কোম্পানি। অর্থও জমা হয়েছে বেশ। তাদের দেওয়া অর্থ ও ত্রাণ আমরা বন্যা কবলিত মানুষের নিকট পৌছে দিবো।আমাদের একটি টিম ইতোমধ্যে কাজ করছেন।আগামি ২৮ আগস্ট বুধবারে ভোররাতে রওনা দিবেন ৩০ জনের একটি দল।যেটা ৬ জন করে ৫ টি স্থানে গিয়ে বন্যার্তদের সাহায্য করবে।