সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বরগুনা

ছেলেকে নদীতে ফেলে হত্যা, মায়ের বিচারের দাবিতে মানববন্ধন


রাশিমুল হক রিমন, বরগুনা

eshomoy.com || 2025-10-03
ছেলেকে নদীতে ফেলে হত্যা, মায়ের বিচারের দাবিতে মানববন্ধন
মায়ের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী - ইসময়

বরগুনার তালতলীতে তিন বছরের শিশু ছেলেকে নদীতে ফেলে হত্যার অভিযোগে তার মায়ের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, শিশুর মরদেহ উদ্ধারের পর একাধিকবার মামলা করতে গেলেও থানা পুলিশ মামলা নেয়নি।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া আশ্রয় প্রকল্প এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আশ্রয়ন প্রকল্পের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়ার শানু হাওলাদারের ছেলে শাহিনের সঙ্গে ছোটবগী ইউনিয়নের মনির খন্দকারের মেয়ে মার্জিয়া আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র সন্তান শাহাদাত হোসেন। তবে স্ত্রী মার্জিয়া আক্তারের পরকীয়ার কারণে দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে দাবি করেন শাহিন।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে মার্জিয়া আক্তার শিশুপুত্র শাহাদাতকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন মঙ্গলবার সকালে পায়রা (বুড়িশ্বর) নদীতে শিশুর ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনার পর শিশুর বাবা শাহিন থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

শিশুর বাবা শাহিন বলেন, ‘মার্জিয়া দীর্ঘদিন পরকীয়ায় জড়িত। প্রতিবাদ করলে ঘর থেকে বের হয়ে যেত। এবার সন্তানকে হত্যা করে পালিয়েছে। আমি থানায় মামলা করতে চাইলেও পুলিশ নেয়নি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, ‘শিশুর মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত করা হয়েছে, প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং নিখোঁজ মার্জিয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত চলছে। মায়ের সন্ধান পেলে রহস্য উদঘাটন হবে।’