সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


eshomoy.com || 2025-08-24 16:09
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ আগস্ট ২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সর্ব নবীন ও সর্ব প্রবীণ শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা
মোঃ আলতাফ হোসেন, প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা
আহমেদ কামরুল হাসান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাট
মোঃ তৌহিদুল আরিফ, পুলিশ সুপার, বাগেরহাট
এম এ সালাম, সভাপতি, গভর্নিং বডি, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল
প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, “বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল শুধু জ্ঞানই নয়, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এ প্রতিষ্ঠান দেশের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”
মোঃ আলতাফ হোসেন বলেন, “শিক্ষা অবকাঠামোর উন্নয়নে সরকার কাজ করছে। বাগেরহাটের এই প্রাচীন বিদ্যাপীঠকে আধুনিকায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সর্বাত্মক সহযোগিতা করবে।”
আহমেদ কামরুল হাসান বলেন, “১৪৭ বছরের এই শিক্ষা প্রতিষ্ঠান বাগেরহাট তথা দেশের গৌরব। এখান থেকে শিক্ষিত হয়ে যারা সমাজ ও রাষ্ট্রের সেবায় কাজ করছেন, তারা এ বিদ্যালয়ের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।”
মোঃ তৌহিদুল আরিফ বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। মাদক, সাইবার ক্রাইমসহ সব ধরনের অপরাধ থেকে দূরে থাকতে হবে।”
এম এ সালাম বলেন, “বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীরা যেন সুশিক্ষায় আলোকিত হয়ে দেশকে এগিয়ে নিতে পারে সেটাই আমাদের প্রত্যাশা।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা একমত হয়ে বলেন, বিদ্যালয়ের দীর্ঘ ১৪৭ বছরের গৌরবময় ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।