সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

‘বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি’র বৈধতা চ্যালেঞ্জ করে রিট


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-05-29
‘বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি’র বৈধতা চ্যালেঞ্জ করে রিট
প্রতীকী ছবি

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫ এবং হাইকোর্টে বিচারপতি নিয়োগের গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ সাঈদ খান জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী জানান, ২০২৫ সালের অধ্যাদেশটি সংবিধানের ২৭, ৩১, ৪৪, ৯৫ ও ১১০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

রিটে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে আইনজীবীদের প্রতিনিধি হিসেবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলে অন্তর্ভুক্ত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এর আগে বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন এক গণবিজ্ঞপ্তি জারি করে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের বিচারক নিয়োগ অধ্যাদেশের ধারা ৭ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সর্বসম্মতভাবে দরখাস্ত আহ্বানের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে অনেক প্রার্থী আবেদনও করেছেন।

জেএইচ/ইডি