সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

মেয়েকে পাওয়া গেল, পাওয়া গেল না মা'কে।


eshomoy.com || 2025-07-23
মেয়েকে পাওয়া গেল, পাওয়া গেল না মা'কে।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড থেকে মেয়েকে রক্ষা করতে স্কুলের ভিতর ছুটে যান মা রজনী খাতুন। এদিকে মেয়ে অন্যদের সহায়তায় বাইরে এলেও রজনী খাতুন আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন। তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে রাতে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রজনী খাতুন মেহেরপুরের গাংনীর বাওট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হামিদের মেয়ে। স্বামী জহিরুল ইসলামের সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। জহিরুলের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুরে।

ভাই আশিক জানান, গতকাল ভোরে রজনী খাতুনের লাশ কুষ্টিয়ায় নেওয়া হয় এবং সেখানেই দাফন সম্পন্ন হয়।

তিনি আরও জানান, ভগ্নিপতি জহিরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। এ কারণে রজনী খাতুনকে নিয়ে উত্তরায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের মতো স্কুল থেকে ঝুমঝুম খাতুনকে আনতে গেলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, তারপর ট্র্যাজেডির শিকার হন তিনি।