সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

জন্মদিনের পাঁচদিন আগে জানতে পারলেন, তিনি মারা গেছেন!


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-07-31
জন্মদিনের পাঁচদিন আগে জানতে পারলেন, তিনি মারা গেছেন!

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়াচ্ছে গুজব এবং অনেক আগের বিভিন্ন ভিডিও। এর মধ্যে এক নারী শিক্ষার্থীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, তিনি গত ২২ জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম আনিকা তাসনিম।


কিন্তু কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া আনিকার মারা যাওয়ার খবরটি ছিল গুজব। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন আনিকা।


শুক্রবার (২৬ জুলাই) সকালে আনিকা তাসনিম তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের দিন পাঁচেক আগে নিজের মৃত্যুসংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না। না লিখেও কোনো উপায় দেখছি না। আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। কোনো রকম গুজব না ছড়ানোর অনুরোধ রইল। এবং কেউ র‍্যান্ডম যেকোনো পোস্টে মেনশন না করলে খুশি হবো! এভরিথিং হ্যাজ এ লিমিট। আমার ভাই-বোনেরা দেশের জন্য যা করছে, সে তুলনায় কিছুই করতে পারিনি। কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে। চুজ দ্য রাইট নিউজ টু শেয়ার, কারেক্ট টপিক টু মেইক ভাইরাল। ’ 


এদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে গণমাধ্যমের ছড়ানো হচ্ছে বিভিন্ন ভুয়া তথ্য। গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড ব্যবহারের ঘটনাও দেখা গেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেশের বেশ কয়েকটি জনপ্রিয় চ্যানেলের নাম ব্যবহার করে গুজব ছড়ানো হয়েছে। এর আগে এমনই এক গুজবে ঢাবির রসায়ন বিভাগের এক ছাত্র প্রাণ হারিয়েছেন বলে প্রচারণা চালানো হচ্ছে। যদিও এমন তথ্য দিয়ে সংশ্লিষ্ট টিভি চ্যানেলে বা এর ওয়েবসাইটে কোনো সংবাদ প্রচার হয়নি। দেশের অন্যান্য গণমাধ্যমের নাম ব্যবহার করেও এমন তথ্য ছড়ানোর প্রমাণ মিলেছে।