সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখি না: শবনম ফারিয়া


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-06-19
দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখি না: শবনম ফারিয়া
ফাইল ছবি |ইসময়|

জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা রাখার পর পরিবর্তনের আশা করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে তিনি জানিয়েছেন, দেশের কাছে তার আর কোনো প্রত্যাশা নেই।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে ফারিয়া লেখেন, ‘বিশ্বাস করুন, পৃথিবীর সব মানুষ টাকার কাছে তাদের “এথিক্স” বিক্রি করে না। দুনিয়ার সব মানুষের কাছে টাকাই সব না।’
তিনি জানান, আন্দোলনের সময় কিছু সেলিব্রিটিকে সরকারের পক্ষ থেকে ভিডিও বার্তা দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তিনিও এমন অনুরোধ পেয়েছিলেন, কিন্তু সাহস করে শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি অভিনেতা সিয়ামকেও একই বিষয়ে মেসেজ দিয়েছিলেন এবং সিয়ামের ‘না’ বলার পর তিনিও অনুপ্রাণিত হন।

শবনম ফারিয়া লিখেন, ‘তখন না বলেছি বলে বিশেষ কোনো ক্রেডিট নিতে চাইনি। কিন্তু এখন কেউ যখন বলে “এরা তো ডলার খেয়েছে”, তখন আর হাসা ছাড়া কিছু করার থাকে না।’তিনি আরও বলেন, ‘আমি এমন অনেক মানুষকে চিনি যারা মন থেকে আওয়ামী লীগকে ভালোবাসে, কিন্তু জুলাইয়ে লাল ডিসপ্লে দিয়েছিল। কারণ সেসময় মানুষ হয়ে কেউ হত্যার প্রতিবাদ না করে থাকতে পারেনি।’

রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখার ঘোষণা দিয়ে তিনি লেখেন, ‘এই স্ট্যাটাসের মাধ্যমে আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলা বন্ধ করলাম। কারণ, জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া ও নির্লজ্জ। যতই আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, আমরা কখনোই ভালো হবো না।’স্ট্যাটাসের শেষদিকে শবনম ফারিয়া ব্যঙ্গ করে লেখেন, ‘সত্যি সত্যি ডলার পেলে ভালোই লাগত। শ্রীলঙ্কা যাওয়ার আগে ২৫,৩০০ টাকা দিয়ে ২০০ ডলার পাসপোর্টে এন্ডোর্স করতে খুবই কষ্ট হয়েছে।’

জেএইচ/ইডি