সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করলেন গায়ক ‘নোবেল’


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2025-06-19
সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করলেন গায়ক ‘নোবেল’
গায়ক মাইনুল আহসান নোবেল

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল। বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের এই বিয়ে সম্পন্ন হয়।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বিয়ের সময় উভয় পক্ষের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া।

এর আগের দিন, বুধবার আদালত নোবেল ও ওই শিক্ষার্থীর কাবিনমূলে বিয়ের ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। উল্লেখ্য, এ নিয়ে সম্প্রতি আলোচনার কেন্দ্রে ছিলেন গায়ক নোবেল। কিছুদিন আগেই কারাগারে ঈদ উদযাপন করেন তিনি এবং সেখানে বন্দিদের গান শোনান বলেও জানা যায়।

জেএইচ/ইডি